মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
আশুলিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের কক্সবাজার আনন্দ ভ্রমণ
ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব তাইজুল ইসলাম তাজুল ভাইয়ের নেতৃত্বে আশুলিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে কক্সবাজার আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ আনন্দ ভ্রমণে আশুলিয়া ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততার মাঝে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
ভ্রমণকালে নেতৃবৃন্দ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং সমুদ্রসৈকতের মনোরম পরিবেশ উপভোগ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আনন্দ ভ্রমণ প্রসঙ্গে জনাব তাইজুল ইসলাম তাজুল বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নেতাকর্মীদের নিয়ে এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।